২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও শেন ওয়ার্ন

নিষিদ্ধ ড্রাগ গ্রহণের কারণে সকল প্রকার ক্রিকেট খেলা থেকে এক বছরের জন্য বিচ্ছিন্ন থাকার পর আবারো সফলভাবে ফিরে এসেছেন শের্ন ওয়ার্ন। লরিয়াস ওয়ার্ল্ড কামব্যাক অব দি ইয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছেন তিনি।। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2005, 12:45 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

২০০৪ সাল জুড়ে যারা অবিরাম বিভিন্ন খেলাধুলায় বিশ্বকে মাতিয়ে রেখেছেন এবং বিভিন্ন কারণে যারা আলোচিত সেই ধরনের ক্রীড়া ব্যক্তিত্বদের সম্মান দেখানোর জন্য খেলাধুলার অস্কার বলে পরিচিত ‘লরিয়াস ২০০৫’ খেতাব এর জন্য মনোনীত হয়েছেন বেশ কয়েকজন, যার অন্যতম হচ্ছেন শের্ন ওয়ান। আরো যারা মনোনীত হয়েছেন তারা হলেন, গলফার জন ডেলী, ইংল্যান্ডের দূর-পাল্লার দৌড়বিদ পুলা রেডক্লিফ এবং আলোসান্দ্রো জানারডি -যিনি গাড়ি দর্ঘর্টনায় দু’পা হারিয়ে খেলা থেকে অবসর গ্রহণ করেন

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস একাডেমির সদস্য ইয়ান বোথাম বলেন যে, ওয়ার্ন এবং ইংল্যান্ড এই সম্মানে ভূষিত হবার যোগ্য।

তিনি বলেন, “শেন হচ্ছে বিশ্বের সেরা লেগ স্পিনার। তিনি আসলে অসাধারণ টেলেন্ট, যার ম্যাচ জেতানোর ক্ষমতা প্রখর। ইংল্যান্ড এমন একটি দল যারা সারা বছর ধরে টেস্ট ক্রিকেটে অপরাজিত ছিল। এটা ঈর্ষণীয় এবং লক্ষনীয় পারফরমেন্স।”  

শেন ওয়ার্নকে ২০০৩ সালে নিষিদ্ধ ড্রাগ সেবনের কারণে এক বছরের জন্য ক্রিকেট খেলা নিষিদ্ধ করা হয়। তবে তিনি দাবি করেন যে, তার মা তাকে ঐ ঔষধ সেবন করতে বলেছিলেন এবং তার কিছু দিন পরই ওয়ার্নের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কার স্পিনার মুত্তিয়া মুরালিধরন ভারতের মাটিতে বিশ্ব রেকর্ড গড়েন। ২০০৪ সাল ওয়ার্ন শেষ করেন ১৩ টেস্টে ৭৫ উইকেট নিয়ে।