২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় এ্যাথলেটিকস

এ্যাথলেটিকসের জনপ্রিয়তা সারা দেশে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে বৃহস্পতিবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে ৩০তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

বাংলাদেশ অ্যামেচার এ্যাথলেটিকস ফেডারেশন (বিএএএফ) আয়োজিত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান।

প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, শারীরিক শিক্ষা কলেজ এবং পেশাজীবী দলের প্রায় ৫০০ প্রতিযোগি অংশ গ্রহন করবে বলে ধারনা করছেন বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সাধারন সম্পাদক শাহ আলম।

প্রতিযোগিতার মোট ৩৬টি ইভেন্টের মধ্যে ২২টিতে পুরুষ এবং ১৪ টিতে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা করবে।

এরআগে ১৯৮৫ সালে চট্টগ্রামে জাতীয় এ্যাখলেটিকসের আসর বসেছিল।