২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুর্কেমেনিস্তানের নিসা এফসি ঢাকা পৌঁছেছে

ব্রাদার্সের বিরুদ্ধে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ খেলতে ১৪ সদস্যের তুর্কেমেনিস্তানের নিসা এফসি অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ম্যাচের দু’দিন আগে অর্থাৎ সোমবার নিসা দলটির ঢাকায় আসার কথা থাকলেও তারা মঙ্গলবার সন্ধ্যায় ১২জন খেলোয়াড় ও দুইজন কর্মকর্তাসহ পৌঁছাল।

আগামীকাল (বুধবার) বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিঙ্গাপুরের ম্যাচ কমিশনার মোহাম্মদ মোজাম্মেলসহ ইরানের রেফারী মোম্বিনি হেদায়েত এবং স্বদেশী তিনজন সহকারী রেফারীও ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।

ব্রাদার্স ইউনিয়ন প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রেখেছে, জয়ের আশাও করছে তারা। ডিফেন্ডার মোহাম্মদ সুজনকে অধিনায়ক করে দলও সাজিয়ে ফেলেছে ব্রাদার্স।

দলের কোচ ওয়াজেদ গাজী বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচে আমরা ফরাশগঞ্জ, সেনাবাহিনী এবং আরামবাগের বিরুদ্ধে জয়ী হয়েছি।’

গত বছর নিসার সাথে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়ক সুজন অবশ্য শক্তির বিচারে ব্রাদার্সের চাইতে নিসাকেই এগিয়ে রেখেছেন। গত বছর মুক্তিযোদ্ধা সংসদ নিসার সাথে ঘরের মাঠে ০-১ গোলে এবং অ্যাওয়ে ম্যাচে ০-৩ গোলে পরাজিত হয়েছিল।

দলের প্রস্তুতি ভালো হলেও ব্রাদর্স তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার জুয়েল রানা এবং সম্ভাবনাময়  মিডফিল্ডার তপুর সার্ভিস থেকে বঞ্চিত হবে, কারণ দুজনেই ইনজুরিতে পড়ে আছেন।

ব্রার্দাস ইউনিয়ন: মোহাম্মদ আলী, সুজন, সিরাজ, মাসুদ রানা, শুভ্র, পাভেজ বাবু, হাশিম ইরানী, এডোয়ার্ড ভিক্টর, প্রাণতোষ, লিটন এবং খোকন।