প্রথম বিভাগ হকির সুপার লিগের লড়াই শুরু হচ্ছে বুধবার
গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকির সুপার লিগের খেলা শুরু হচ্ছে বুধবার থেকে। উদ্বোধনী দিনে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে মুক্ত বিহঙ্গ তরুন সংঘের।
প্রথম রাউন্ড শেষে বাংলাদেশ স্পোর্টিং ক্লাব আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। লীগের প্রথম রাউন্ডের প্রাপ্ত পয়েন্ট সুপার লিগে বিবেচনায় আনা হবে না।
