২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেপসি ১৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল শুরু

চট্টগ্রাম দামপাড়া পুলিশ লাইন মাঠে সোমবার শুরু হয়েছে পেপসি ১৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 07:50 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

প্রতিযোগিতার উদ্বোধনী দিনে রাজশাহী, মাদারীপুর, নড়াইল, বাংলাদেশ আনসার, এবং বিজেএমসি নিজ নিজ খেলায় জয় পেয়েছে।

রাজশাহী ১৫-৭ সেটে রংপুরকে, মাদারীপুর ১৭-১৫ সেটে পঞ্চগড়কে, নড়াইল ১৫-১৩ সেটে সিএমএসএ-কে পরাজিত করে। বাংলাদেশ আনসার এবং বিজেএমসি যথাক্রমে ঢাকা ও রংপুরকে ১৭-৩ সেটে পরাজিত করে।

এরআগে চট্টগ্রামের পুলিশ কমিশনার আমজাদ হোসেন তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।