২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডেতে হেরে গেছে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ১-১ এ সমতা আনার পর সোমবার তৃতীয় ওয়ানডেতে নয় উইকেটের বিরাট ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ এ দল। ফলে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে এখন ১-২ এ এগিয়ে গেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 07:47 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

টসে জিতে বাংলাদেশ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং চরম ব্যাটিং ব্যর্থতা দেখিয়ে মাত্র ১৪৮ রানে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে একটি উইকেট হারিয়ে ১৫২ রান করে সিরিজে দ্বিতীয় জয় পায়।

বাংলাদেশ গোড়াতেই মাত্র দশ রানে তিন উইকেট হারিয়ে যে ধাক্কা খায় পরে সেটা আর সামাল দিতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট পড়েছে টাইগারদের। একমাত্র পাঁচনম্বর ব্যাটসম্যান মাহমুদুল্লাহ কিঞ্চিৎ লড়াই করার সাহস দেখিয়েছেন। দলীয় সর্বোচ্চ রানও আসে তার ব্যাট থেকে।

চিনোকা ৩৬ রানে চারটি এবং মাওয়েঙ্গা ৩৫ রানে তিন উইকেট লাভ করেন।

ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ১৯ ওভার বাকি থাকতেই ডাফিনের উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। সিবান্দা অপরাজিত ৮০ এবং ডাফিন ৫৩ রান করেন।