নিসা এফসি এখনও আসেনি
এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচ নিয়ে সৃষ্ট লেজেগোবরে অবস্থা এখনও কাটেনি।যদিও আর মাত্র কয়েকঘন্টা পরই ম্যাচ, তারপরও ব্রাদার্সের বিরুদ্ধে খেলার জন্য তুর্কেমেনিস্তানের নিসা এফসি দল আজ (মঙ্গলবার ) পর্যন্ত ঢাকায় এসে পৌঁছেনি।
নিসা ইতোমধ্যে টুর্নামেন্টের শর্ত ভঙ্গ করে বসে আছে। আগামীকাল (বুধবার) বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ম্যাচের দুইদিন আগেই নিসার ঢাকায় পৌঁছার কথা ছিল। তবে প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন ম্যাচ শুরুর আগ পর্যন্ত নিসার জন্য অপেক্ষা করবে।
ম্যাচ কমিশনার মোহাম্মদ মোজাম্মেল জানিয়েছেন, নির্ধারিত সময়ে নিসাকে ম্যাচ খেলার অনুমতি দিতে কোন অসুবিধা নেই।
বাংলাদেশ ফুটবল ফেডারশনের কনফারেন্স রুমে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মোজাম্মেল বলেন,‘ আমার দায়িত্ব হচ্ছে খেলা শেষ করা। নিসা যদি না আসে অথবা দেরি করে আসে, সে ব্যাপারে এশিয়ান ফুটবল কনফেডারেশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।’
অন্যদিকে প্রতিপক্ষের পাত্তা নাথাকলেও নিজেদের প্রস্তুতিটা ভালোভাবেই সেরে রেখেছে ব্রাদার্স ইউনিয়ন, জয়ের আশাও করছে তারা। এমনকি ডিফেন্ডার মোহাম্মদ সুজনকে অধিনায়ক করে দলও সাজিয়ে ফেলেছে ব্রাদার্স।
দলের কোচ ওয়াজেদ গাজী বলেন, ‘আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। তিনটি প্রস্তুতি ম্যাচে আমরা ফরাশগঞ্জ, সেনাবাহিনী এবং আরামবাগের বিরুদ্ধে জয়ী হয়েছি।’
গত বছর নিসার সাথে খেলার অভিজ্ঞতা সম্পন্ন অধিনায়ক সুজন অবশ্য শক্তির বিচারে ব্রাদার্সের চাইতে নিসাকেই এগিয়ে রেখেছেন। গত বছর মুক্তিযোদ্ধা সংসদ নিসার সাথে ঘরের মাঠে ০-১ গোলে এবং অ্যাওয়ে ম্যাচে ০-৩ গোলে পরাজিত হয়েছিল।
দলের প্রস্তুতি ভালো হলেও ব্রাদর্স তাদের নির্ভরযোগ্য ডিফেন্ডার জুয়েল রানা এবং সম্ভাবনাময় মিডফিল্ডার তপুর সার্ভিস থেকে বঞ্চিত হবে, কারণ দুজনেই ইনজুরিতে পড়ে আছেন।
ম্যাচ রেফারী ইরানের মোম্বিনি হেদায়েত এবং রেফারী ও দুইজন সহকারী রেফারীও ইতোমধ্যে ঢাকায় অবস্থান করছেন।
ব্রার্দাস ইউনিয়ন: মোহাম্মদ আলী, সুজন, সিরাজ, মাসুদ রানা, শুভ্র, পাভেজ বাবু, হাশিম ইরানী, এডোয়ার্ড ভিক্টর, প্রাণতোষ এবং খোকন।
