অষ্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টেস্ট: অসিরা দলে নিচ্ছে ৪ ফাস্ট বোলার
নিউজিল্যান্ডে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট ম্যাচে অংশগ্রহণ করার জন্য অস্ট্রেলিয়ার চারজন ফাস্ট বোলার প্রস্তুত। এদিকে আগে থেকেই সুপার ফর্মে থাকা পেস বোলার গ্রেন ম্যাকগ্রা’র দলে জায়গা করে নিতে কোনও অসুবিধা নেই, তবে সমস্যা দেখা দেয়েছে বাকি তিনজনকে নিয়ে।
ব্রেট লী এবং মিকাইল কাসপ্রোভিচ উভয়ই দলে জায়গা পাওয়ার জন্য জান-প্রান দিয়ে চেষ্টা করেন যাচ্ছেন। এদিকে দলে জেসন গিলেসপির জায়গা পাওয়াটাও বিরোধপূর্ণ, তাই নির্বাচকেরা ত্রিমুখী ওপেনিং বোলিং-এর মাধ্যমে ভেল্কি দেখানোর চেষ্টা করছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
অস্ট্রেলিয়া দলের সহ-অধিনায়ক জেসন গ্লিলেসপি বলেন, “আমি বলতে চাই সম্ভবত ম্যাকগ্রাই হল পছন্দের ওপেনিং বোলার। তারা সকলেই দলে জায়গা পাওয়ার মত সেরা কিন্তু আমরা সবাই জানি দলে জায়গা পাওয়া কতটা কঠিন।”
দল থেকে ১৪ মাস বাইরে থেকেও লী অবিশ্বাস্য প্রত্যয় উৎপাদনক্ষম শক্তির বলে ওয়ান ডে ম্যাচে ফিরে এসেছেন এবং দলে জায়গা পাওয়ার মত ফর্ম ফিরে পেয়েছেন, কিন্তু তিনি যদি সত্যিই খেলেন তাহলে ওপেনিং-এ জুটি বাঁধবেন ম্যাকগ্রার সাথে।
এদিকে ১৩ টেস্টে ৪৭ উইকেট পাওয়া কাসপ্রোভিচ বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন, তাই গিলেসপির বোলিং স্পেলের পরে প্রথম পরিবর্তন হিসেবে তিনিই বেশি উপযোগী।
লী শনিবার নেপিয়ারে অনুষ্টিত ফাইনাল ওয়ান ডে ম্যাচে প্রথম ওভারে ঘন্টায় ১৬০.৮ কি:মি: গতিতে বল করেছেন। গিলেসপি মরনিং হেরাল্ডকে জানান, তিনি মনে করেছিলেন ঐ বলের আগের বলটি যা ঘন্টায় ১৬০.৪ কি:মি: গতিতে ছোঁড়া হয়েছিল তাই সেরা।
গ্লিলেসপি বলেন, “যখন বলটি হটাৎ করে উচুতে উঠে যায় তখন আমি বলটি মারতে চেষ্টা করি কিন্তু বলটি জোড়ে আমাকে আঘাত করে।”
