২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনায় ব্যর্থ হয়ে হতাশায় নিমজ্জিত ইন্ডিজ খেলোয়াররা

সোমবার গ্রেনাডায় স্পন্সারশিপ সংক্রান্ত বিষয়ে সাত ঘন্টা আলোচনার পরেও কোনরূপ সমঝোতা হয়নি। এদিকে টেস্ট ম্যাচে সর্বোচ্চ রানের অধিকারী ব্রায়ান লারা এবং অপর ছয়জন খেলোয়ারকে ওয়েস্ট ইন্ডিজ দল থেকে বাদ দেয়া হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2005, 12:43 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

যাহোক, মিটিংয়ে সভাপতিত্ব করেন গ্রেনাডিয়ান প্রধানমন্ত্রী কেইথ মিশেল। তিনি বলেন, এ ব্যাপারে কিছু পদক্ষেপ আগেই নেয়া হয়েছে।

মিশেল বলেন, “আমরা বলতে পারিনা যে, আমাদের কাছে পূর্ণাঙ্গ সমাধান রয়েছে, কিন্তু আমরা কিছু বিষয়কে বিবেচনাযোগ্য বলে মনে করছি।

এদিকে খেলোয়াররা ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ হয়েছে ’ক্যাবল এন্ড ওয়ারলেস’ কোম্পানির সাথে। দেশের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজে খেলার জন্য ডাক পাওয়া ২২ জনের মধ্যে নেই লারা, রামনারায়ন সারওয়ান, ক্রিস গেইল, ফিডেল এডওয়ার্ড, ধ্যানি ব্রেভো, ধ্যানি স্মিথ এবং রবি রামপাল।

সভায় উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি, খেলোয়ারদের সংগঠন ডব্লিউআইপি-এর প্রতিনিধি এবং দুইটি স্পন্সর কোম্পানির প্রতিনিধি।

লারা মিটিংয়ের আগেই বিরোধ অবসানের অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী কেইথ মিশেল বলেন, “এখন যথাযথ পদক্ষেপ নেয়া উচিত। সময়ও এখন আমাদের সাথে নেই।”

“দেওয়া-নেওয়ার মাধ্যমেই বিষয়টির সমাধান করতে হবে। আমি পরামর্শ দিয়েছি আন্তরিকভাবে ক্রটি স্বীকার করতে- ব্যক্তিগতভাবে ক্রটি স্বীকার করতে - আগামি দিনে তা শক্ত ভিত্তি স্থাপনে সহায়ক হবে।”