বিকেএসপিতে শুরু হচ্ছে এএফসি অনুর্দ্ধ-১৩ ফুটবল উৎসব
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)তে পহেলা এপ্রিল থেকে শুরু হচ্ছে এএফসি অনুর্দ্ধ-১৩ ফুটবল উৎসব। উৎসবে বাংলাদেশের দু’টি দল অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ‘এ’ এবং ‘বি’ দল ছাড়াও নেপাল, শ্রীলংকা এবং পাকিস্তান সাতদিন ব্যাপী এই প্রতিযোগিতায় অংশ নেবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল সোমবার জানান,“ বিকেএসপি প্রতিযোগিতা আয়োজনে সম্মত হয়েছে এবং দু’জন কোচের অধীনে বিকেএসপিতে খেলোয়াড়রা বর্তমানে প্রশিক্ষণে রয়েছে।”
