চারদিনের ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম
ইস্পাহানী জাতীয় ক্রিকেটে সোমবার খুলনাকে নয় উইকেটে হারায় চট্টগ্রাম। বরিশাল এবং রাজশাহীর অপর ম্যাচটি ড্র হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে খুলনা দ্বিতীয় ইনিংসে ১০৬.৩ ওভারে ৩২৭ রান করে। আগের দিনের তিন উইকেটে ১৪৮ রান নিয়ে খেলতে নেমে তারা শেষ দিন বাকি সাত উইকেট হারিয়ে আরও ১৭৯ রান করতে সক্ষম হয়।
মাঞ্জারুল ইসলাম এবং ডলার মাহমুদের কল্যানে খুলনা ইনিংস পরাজয় এড়াতে সমর্থ হয়। তারা দু’জন নবম উইকেট জুটিতে ১১৬ রান যোগ করেন।
মাঞ্জারুল ১৩০ বলে অপরাজিত ৪৯ এবং ডলার ১৪১ বলে ৬৩ রান করেন। চট্টগ্রামের ইলিয়াস সানী চারটি এবং হাবিব মোবাল্লেক তিনটি উইকেট লাভ করেন।
বরিশালে সিলেট দ্বিতীয় ইনিংসে ১৩৪ ওভারে ৪৩৭ রানের পাহাড় গড়ে তোলে। আগের দিনের ১২৭ রানের সাথে এদিন তারা আরও ৩১০ রান যোগ করে। মুলত ইমতিয়াজ হোসেন তান্না এবং ইজাজ আহমেদের জোড়া শতকের সুবাদে তারা এই বিশাল স্কোর গড়ে।
তান্না ১৬২ বলে অনবদ্য ১০৩ এবং ইজাজ ১১৫ বলে ১২০ রান করেন। চট্টগ্রামের নাদিফ চৌধুরী তিনটি এবং ইশরাক সনেট ও শাহীন হোসেন দু’টি করে উইকেট লাভ করেন।
