মাদাগাস্কার স্টেডিয়ামে ভীরের চাপে ৫০ জন আহত
মাদাগাস্কারের রাজধানীতে একটি ফুটবল স্টেডিয়ামে রোববার ভীরের চাপে ৪৭ জন দর্শক আহত হয়েছে। আহতদের বেশিরভাগই মাথায় এবং পাঁজরে আঘাত পান বলে চিকিৎসকরা জানান। খবর বার্তা সংস্থার।
রাজধানীর স্টেডিয়ামটিতে রোববার মাদাগাস্কারের ইউএসজেএফ রেভিনালা এবং দক্ষিন আফ্রিকার কাইজার চিফ দলের খেলা দেখার জন্য ৫০,০০০ দর্শকে পরিপূর্ন ছিল। এছাড়া স্টেডিয়ামের বাইরে আরও প্রায় কয়েকশ’ দর্শক ভিতরে ঢোকার অপেক্ষায় ছিল। দর্শক পূর্ন স্টেডিয়ামে হুড়োহুড়ি করে ঢোকার সময় ভিরের চাপে এই দুর্ঘটনা ঘটে।
রাজধানী অ্যান্টানানারিভোর রেভঙ্গি হাসপাতালের চিকিৎসক ওডিলি রেলিসোয়া জানান, দুর্ঘটনাস্থল থেকে তারা প্রায় ৪৭ জন আহতকে গ্রহন করেছে। তিনি বলেন,“ পনের জন গুরতর ভাবে আহত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক এবং ছয়জন এখনও সংজ্ঞাহীন অবস্থায় রয়েছে।” বেশিরভাগই ভিরের চাপে পড়ে আহত হয়েছে বলে জানান রেলিসোয়া।
হাসপাতালের এই মহিলা চিকিৎসক জানান, “ বিশিরভাগেরই মাথার খুলি এবং পাঁজরের হাঁড়ে ফ্রাকচার হয়েছে। যদিও আমাদের লোকবল কম তারপরও আমরা সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি।”
সরকারী তদন্তের আগে পুলিশ এব্যাপারে মুখ খুলতে রাজি হয়নি।
