দ্রুততম মানবীর খেতাব জিতলেন ফৌজিয়া
আন্ত বিশ্ববিদ্যালয় গেমসে সোমবার দ্রুততম মানবী হওয়ার গৌরব লাভ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফৌজিয়া হুদা। ফৌজিয়া ১০০ মিটার দৌড়ে ১৩দশমিক ৪০ সেকেন্ড সময় নিয়ে এই গৌরব লাভ করেন।
প্রতিযোগিতায় স্বাগতিক ইসলামী বিশ্ববিদ্যালয় পুরুষদের বিভাগে ১১টি সোনা, চারটি রৌপ্য, এবং দুটি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে, মহিলাদের বিভাগে জাতীয় বিশ্ববিদ্যালয় নয়টি সোনা, পাঁচটি রৌপ্য এবং দু’টি ব্রোঞ্জ নিয়ে শীর্ষস্থান দখল করে রেখেছে।
