জাতীয় মহিলা হ্যান্ডবলের আসর বসছে চট্টগ্রামে
প্রথমবারের মত বন্দরনগরী চট্টগ্রামে জাতীয় মহিলা হ্যান্ডবলের আসর বসতে যাচ্ছে। চট্টগ্রাম পুলিশ লাইন মাঠে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে পেপসি ১৭তম জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ। চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থা (সিএমএসএ) এই প্রতিযোগিতার আয়োজন করছে।
প্রতিযোগিতার তিন গ্র“পে দশটি জেলা দল লড়াই করবে। উদ্বোধনী দিনে পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ‘এ’ এবং ‘বি’ গ্র“প চ্যাম্পিয়ন ও ‘সি’ গ্র“পের চ্যাম্পিয়ন এবং রানার আপ বুধবার সেমিফাইনালে খেলবে। বৃহস্পতিবার প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম পুলিশ কমিশনার আমজাদ হোসেন।
সিএমএসএ সাধারন সম্পাদক শায়েস্তা খান সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
এবারই প্রথম চট্টগ্রামে কোন মহিলা চ্যাম্পিয়নশীপের আয়োজন করা হচ্ছে। এরআগে ১৯৯৪ সালে জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ এবং ২০০০ সালে জাতীয় যুব হ্যান্ডবলের আসর বসেছিল চট্টগ্রামে।
