২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপ: প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের দর্প চূর্ণ হল

ডেভিস কাপ টুর্নামেন্টে যুক্তরাষ্ট্র ফেভারিট হিসেবে অংশ গ্রহণ করলেও প্রথম রাউন্ডে তার দাম্ভিক ভাব কিছুটা হলেও খর্ব হয়েছে। কারণ প্রথম রাউন্ডে শনিবার ক্রোয়েশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পারফরমেন্স ছিল খুবই নিু মানের। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2005, 01:00 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

সত্যিকার অর্থে বব এবং মাইক ব্রায়ান প্রথম সেটে মারিও এনসিচ এবং ইভান জুবিসিচ থেকে এগিয়ে ছিল, কিন্তু অলিম্পিক ব্রোঞ্জ পদকজয়ী ক্রোয়েশিয়ান দল প্রথম সেটের পর কোনও রকম সুযোগ না দিয়েই ৩-৬, ৭-৬ (১০-৮), ৬-৪, ৬-৪ সেটে ম্যাচ জিতে নেয় এবং ২-১ ব্যবধানে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেয়।

পরাজয়ের গন্ডি থেকে বেরিয়ে ব্রায়ান ভ্রাতৃদ্বয় ডেভিস কাপে সরাসরি ১৬ সেট জয় করে টুর্নামেন্টে প্রভাব ও আতংক বিস্তার করেছে, ঠিক যেভাবে ২০০৩ সালে কোয়ার্টার ফাইনালে স্লোভাকিয়ার বিরুদ্ধে করেছিল।