লড়াকু খেলোয়াড়দের নিয়ে পাকিস্তান দল গঠন ঃ উলমার
ল্যাপটপ কোচ নামে খ্যাত এবং বর্তমানে পাকিস্তানের কোচ বব উলমার সদ্য সমাপ্ত অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান দলের টপ অর্ডার ব্যাটসম্যানরা সম্পুন ব্যর্থ মিডিয়ার এই অভিমতের সাথে এক মত হননি। পিসিএ স্টেডিয়ামে প্রথম অনুশীলন সেশনে উলমার বলেন- “ এটা সেই ধরনের মানুষের বিস্ময়কর মন্তব্য যারা খেলা দেখে না”। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
তিনি আরো বলেন- “অস্ট্রেলিয়ায় আমরা যে সফলতা পেয়েছি তাও লক্ষ্যণীয়”।“আমরা সিরিজে সফলতা পাই নাই কারণ আমাদের দলটি ছিল অনভিজ্ঞ”।
তিনি মিডিয়ার তৈরি ধারণাকে প্রত্যাখান করে বলেন যে ফাইনাল খেলায় পাকিস্তান কৌশলগত কারনে পরাজিত হয়েছে এবং নির্দ্ধিধায় অষ্ট্রেলিয়া অধিকতর যোগ্য দল। তার মতে প্রথম ফাইনাল ম্যাচে গ্রেন ম্যাকগ্রা দর্শনীয়ভাবে বোলিং করেন এবং দ্বিতীয় ফাইনালে ব্রেট লী বেশ ভাল বল করেন। অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা আমাদের চাইতে ভাল নৈপুণ্য প্রদর্শণ করে এবং আমাদের চাইতে যে তারা সেরা দল তাই তারা প্রমাণ করেছে।
তিনি বলেন- “কিন্তু সত্যিকার আশ্চর্য়ের বিষয়টি হচ্ছে যে আমরা খেলা দুটি দেখেছি - তার আগের পার্থে অনুষ্টিত খেলায় আমরা তাদের পরাজিত করি এবং তাদের পরাজিত করার মত মেধাবী ও পরিশ্রমী খেলোয়াড় আমাদের আছে”।
উলমার যিনি ২০০৪ সালে ভারত পাকিস্তান সফরের পর পাকিস্তানের জাতীয় দলের কোচের দায়িত্ব কাঁধে নেন। তিনি জানান যে, পাকিস্তানে প্রচুর মেধাবী ক্রিকেটার আছে। “তারা বিশ্বের সম্ভাব্য সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আমরা শুধু তাদের মধ্যে মাঠে খেলা প্রদর্শন করার আতœবিশ্বাস তৈরি করে দেব”।
তিনি বলেন- “কোন খেলায় দল পরাজিত হলে সব সময়ই কোচকে দায়ী করা হয়”।“কোচের দায়িত্ব হচ্ছে অধিনায়ক, দল এবং দেশকে সহযোগিতা করা”।
তবে উলমার খুশি কারণ মোহালিতে প্রথম টেস্ট ম্যাচের জন্য ১৬ জনের মধ্যে থেকে সেরা একাদশ গঠনের কাজ শেষ করেছেন।
তিনি বলেন- “প্রথমবারের মত দীর্ঘ সময় ধরে বাছাইকৃত ১৬ জনের মধ্যে থেকে দল গঠন করেছি। যা একটি ভাল সংবাদ”।
উলমার পাকিস্তানের ম্যাচ উইনার খেলোয়াড় এবং রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত দ্রুতগামী র্ফাস্ট বলার শোয়েব আখতারের ইনজুরির কারণে খেলতে না পারা সম্বন্ধে কোন মন্তব্য করেননি।
তিনি বলেন- “তিনি বোলিং না করলেও পাকিস্তান দল দুর্বল হয়ে যাবে না”।
উলমার জানেন এই সফরটি তার দলের জন্য খুবই মূল্যবান। তিনি বলেন- “আমরা যদি জয় পাই তাহলে ভবিষ্যতের জন্য সহায়ক হবে। যদি ড্র করি তাও খারাপ হবে না সর্বোপরি আমাদের সুযোগ রয়েছে”।
