রুমি স্মৃতি টেবিল টেনিস শুরু
বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন উডেন ফ্লোর জিমনেশিয়ামে রোববার থেকে শুরু হওয়া রুমি স্মৃতি টেবিল টেনিসের উদ্বোধনী খেলায় জয় পেয়েছে চট্টগ্রাম, নড়াইল, দিনাজপুর এবং বর্না টিটি ক্লাব।
বালকদের বিভাগে চট্টগ্রাম, নড়াইল, দিনাজপুর এবং বর্না যথাক্রমে নেত্রকোনা, জয়পুরহাট, ব্লু বার্ড এবং হবিগঞ্জকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে।
পুরুষদের বিভাগে রিয়াজুল স্মৃতি সংঘ এবং বিমান যথাক্রমে জহুরুল হক হল ও রিয়াজুল স্মৃতি সংঘকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে।
এরআগে টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি আবু সোলায়মান চৌধুরী প্রতিযোগিতার উদ্বোধন করেন।
