জাতীয় ক্রিকেটে ঢাকার প্রথম জয়
ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগে প্রথম জয়ের স্বাদ পেয়েছে ঢাকা। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রোববার অধিনায়ক খালেদ মাহমুদের অল রাউন্ড নৈপুণ্যে রাজশাহীকে চার উইকেটে পরাজিত করে ঢাকা এই জয় পায়।
এই জয়ের ফলে ঢাকা চার ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে চলে গেল।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিকরা খুলনাকে ফলো অনে পাঠিয়ে সুবিধাজনক স্থানে রয়েছে। চট্টগ্রামের প্রথম ইনিংসের ৪৬১ রান তাড়া করতে নেমে খুলনা মাত্র ১৮২ রানে তাদের প্রথম ইনিংস শেষ করে। শেষ দিনে খুলনাকে আরও ১৩২ রান করতে হবে।
বরিশাল স্টেডিয়ামে সিলেটের বিরুদ্ধে স্বাগতিকরা প্রথম ইনিংসে ১৯৭ রানের লিড নিলেও ম্যাচ সম্ভবত ড্রয়ের দিকেই এগোচ্ছে। সিলেট তাদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১২৭ রান করতে সক্ষম হয়েছে।
ঢাকা বনাম রাজশাহী
রাজশাহীর দ্বিতীয় ইনিংসের পাঁচ উইকেট নিয়ে মূল ধ্বংসজজ্ঞটা চালান ঢাকার অধিনায়ক খালেদ মাহমুদ। এছাড়া ব্যাটিংয়ে নেমে ৫৩ বলে ৫৪ রানের এক অনবদ্য ইনিংসও খেলেন খালেদ। সাইফুল্লাহ খানকে ছয় মেরে খালেদ দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এরআগে ওপেনার আনোয়ার হোসেন এবং মেহরাব হোসেন অপি ৫৭ রানের জুটি গড়ে পরের ব্যাটসম্যানদের কাজ অনেকটা সহজ করে দিয়ে যান। মেহরাব ৬৫ বলে ৪৩ এবং আনোয়ার ৮৮ বলে ২৬ রান করেন।
আলমগীর কবির ৭৩ রানে তিনটি উইকেট লাভ করেন।
সংক্ষিপ্ত স্কোর: রাজশাহী- প্রথম ইনিংসে ১৪০/১০, দ্বিতীয় ইনিংসে ১৭৬/১০ হাসানুজ্জামান ৬৭, নাঈম ২২, আলমগীর কবির ২২, নুরুজ্জামান ২১, ফরহাদ রেজা ১১ মাহমুদ ৫/৫০ এবং দীপাঞ্জল ৩/৩১।
ঢাকা: প্রথম ইনিংসে ১৩৫/১০, দ্বিতীয় ইনিংসে- মাহমুদ অপরাজিত ৫৪, অপি ৪৩, নিয়ামুর ৩৭, আনোয়ার ২৬, আলমগীর ৩/৭৩।
চট্টগ্রাম বনাম খুলনা
ব্যাটিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পর বল হাতে হাবিব মুবাল্লেকের ৫৩ রানে চারটি উইকেট খুলনাকে ফলোঅনে যেতে বাধ্য করে।
খুলনার মনিরুলের অপরাজিত ৮৭ রানও দলকে ফলোঅনের হাত থেকে ফেরাতে পারেনি। আগের দিনের ৬৮ রানের সাথে তারা ১১৪ রান যোগ করতে সক্ষম হয়।
চট্টগ্রামের হয়ে অনবদ্য ১৩২ রান করা এহসানুল বোলিংয়ে ২২ রান দিয়ে তিন উইকেট নেয়ার কৃতিত্ব দেখান।
দ্বিতীয় ইনিংসে খুলনার ওপেনার নাজমুস সাদাত ৫৭ বলে ৫৫ রান করেন আটটি চার এবং একটি ছয়ের মাধ্যমে । এছাড়া সাজ্জাদুল ১১৫ বলে অপরাজিত ৫২ রান করেন।
সংক্ষিপ্ত স্কোর: চট্টগ্রাম প্রথম ইনিংসে ৪৬১/১০, এহসানুল ১৩২, নাজিমুদ্দিন ৭৪, ডিকেন্স ৬৬, রাব্বিহাবিব ৪৬, মাসুমউদ্দৌলা ২৪, তামিম ইকবাল ১৮, ডলার ৩/৯১।
খুলনা: প্রথম ইনিংসে ১৮২/১০, এবং দ্বিতীয় ইনিংসে ১৪৮/৪- নাজমুস সাদাত ৫৫, সাজ্জাদুল অপরাজিত ৫২, মনিরুল অপরাজিত ১৩, ইলিয়াস সানী ২/৫৩।
সিলেট বনাম বরিশাল
সিলেটের দ্বিতীয় ইনিংসে প্রথম উইকেট জুটিতে গোলাম রহমান এবং মনিরুজ্জামান ৯৭ রানের পার্টনাশীপ গড়লেও অতিথিরা মাত্র সাত রানের ব্যাবধানে তিন উইকেট হারিয়ে ১০৪ এ পরিনত হয়।
লিগের প্রথম সেঞ্চুরিয়ান গোলাম রহমান ১০৮ বলে ৬৮ এবং মনিরুজ্জামান অপরাজিত ৫১ রান করেন।
এরআগে সিলেটের প্রথম ইনিংসে সংগৃহিত ২০২ রানের জবাবে বরিশাল ৩৯৯ রানে প্রথম ইনিংস শেষ করে।
বল হাতে পাঁচ উইকেবট নেয়ার পর নাদিফ চৌধুরী অপরাজিত ৬৪ রান করেন ছয়টি চার এবং তিনটি ছয়ের মাধ্যমে।
সংক্ষিপ্ত স্কোর: সিলেট (প্রথম ইনিংস ২০২/১০)- দ্বিতীয় ইনিংস-১২৭/৩ -গোলাম রহমান ৬৮, মনিরুজ্জামান অপরাজিত ৫১, সাদিকুর অপরাজিত ৭, নাদিফ চৌধুরী ২/২৩।
বরিশাল:প্রথম ইনিংস (আগের দিনের ২৮২/৫) – ৩৯৯/১০, নাসিরুদ্দিন ১৪১, শাহিন ৬৮, নাদিফ অপরাজিত ৬৪, ইমরান ৪৯, শাহনেওয়াজ ২৭, নাবিল ৪/৯৮, হাসিবুল ৪/১৫২ ও সাদিকুর ২/৫২।
