কমনওয়েলথ শ্যুটিংয়ে অংশ নিতে কাল ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল
অস্ট্রেলিয়ার মেলবোর্নে কমনওয়েলথ শ্যুটিং প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য আট সদস্যের বাংলাদেশ দল সোমবার ঢাকা ছাড়বে। দলে ছয়জন শ্যুটার রয়েছেন।
তিনজন শ্যুটার এয়ার রাইফেলে এবং বাকি তিনজন স্কিড শ্যুটিংয়ে অংশ নেবেন। শ্যুটাররা হলেন-এয়ার রাইফেলে সাবরিনা সুলতানা, সুরাইয়া আকতার, আনোয়ারুজ্জামান এবং স্কিড শ্যুটিংয়ে নুরুদ্দিন সেলিম, আলতামাস কবির ও মোবারক হোসেন।
দলের কোচ হাসান রেজা জানান, ফেডারেশনের বেঁধে দেয়া টার্গেটের কারনে এবার দল ছোট হয়েছে। যারা এই টার্গেট অর্জন করতে পেরেছে তারাই প্রেিতযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে। ফেডারেশন এয়ার রাইফেলে পুরুষদের জন্য ৫৮৮ এবং মহিলাদের জন্য ৩৯৩ পয়েন্টের টার্গেট বেঁধে দিয়েছিল। ট্রায়ালে আনোয়ারুজ্জামান ৫৯১ পয়েন্ট অর্জন করেন আর মহিলাদের মধ্যে সুরাইয়া ৩৯৩ পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়েছেন।
ফেডারেশনের বেঁধে দেয়া টার্গেট থেকে এক পয়েন্ট কম থাকায় দল থেকে বাদ পড়েছেন কমনওয়েলথ শ্যুটিংয়ে সোনাজয়ী আসিফ। স্কিড শ্যুটার তিনজন তাদের নিজ খরচে অস্ট্রেলিয়া যাচ্ছেন।
কোচ হাসান জানান,“ শ্যুটাররা তিন মাস ধরে ট্রেনিংয়ে রয়েছেন। ট্রায়ালের মত স্কোর যদি তারা করতে পারে তাহলে দেশের জন্য কিছু বয়ে আনা সম্ভব হবে।
