২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহালি টেস্টে ১২১ রান করতে চান শচীন

বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এখন মুখিয়ে আছেন মোহালি টেস্টের জন্য। তিনি হয়তো আরও অনেক ম্যাচ খেলবেন, অনেক রানও সংগ্রহ করবেন। এ পর্যন্ত ২০,০০০ রান সংগ্রহ করেছেন। কিন্তু এ মুহূর্ত্তে একটি সেঞ্চুরিসহ ১২১ রান তার খুবই প্রয়োজন। প্রথম ইনিংসে এ লক্ষ্যমাত্রা অর্জিত হলে তার ক্রিকেট-আভিজাত্য আরও বহুগুন বাড়বে। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:25 PM

কাঙ্খিত রান সংগ্রহ করতে পারলে অ্যালান বোর্ডার, স্টিভ ওয়াহ, সুনীল গাভাস্কার এবং ব্রায়ান লারার মত ১০,০০০ রানের লক্ষ্যমাত্রা অর্জনের তালিকায় তার নাম উঠবে। শুধু তাই নয়, টেস্টে সর্বোচ্চ ৩৪ টি সেঞ্চুরির যে রেকর্ড গাভাস্কার করে রেখেছেন তা-ও ভাঙতে সক্ষম হবেন।

চ্যাম্পিয়ন ব্যাটসম্যান শচীন মাত্র ১৬ বছর বয়সে তার ক্রিকেট ক্যারিয়ারের সূচনা করেন। ১৯৮৯ সালে পাকিস্তান সফরের মধ্য দিয়ে তার যে অগ্রযাত্রা শুরু হয় তা’তে ক্রিকেটের অনেক পূর্ববর্তী অর্জনই ম্লান হয়ে যায়। তিনি ইতোমধ্যে ১২০টি টেস্ট খেলে ৩৪টি শতরানসহ ৯৮৭৯ রান সংগ্রহ করেছেন।

একদিনের আর্ন্তজাতিক ক্রিকেটে ৩৪২টি ম্যাচে তিনি ১৩,৪৯৭ রান করেছেন, আর সাথে রয়েছে ৩৭টি শতরান করার বিশ্ব রেকর্ড। ৩১ বছর বয়সী টেন্ডুলকারের এখন একটাই লক্ষ্য- টেস্টে সর্বোচ্চ সংখ্যক শতরান করার কৃতিত্বটা নিজের দখলে নেওয়া।    

পাকিস্তানের বিরুদ্ধে ১৫ বছর আগে প্রথম টেস্ট ম্যাচের মধ্য দিয়ে যে অদম্য ক্রিকেট ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখেছিলেন শচীন ৬ বছর পর ভারতের মাটিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের মধ্যে দিয়ে সে স্বপ্নকে আরও বলিষ্ঠ ও সুন্দর করতে চান তিনি।