ভারতীয় ক্রীড়া ঐতিহ্যের প্রর্দশনী
নয়াদিল্লিতে ভারতীয় জাতীয় আর্কাইভ প্রাঙ্গণে হাজার বছরের ভারতীয় খেলাধূলার ইতিহাস, ঐতিহ্য, সাফল্য নিয়ে এক ভিন্নধর্মী প্রর্দশনী শুরু হয়েছে। খবর বার্তা সংস্থার।
প্রদর্শনীতে স্থান পেয়েছে মোগল সম্রাট আকবরের শৈশবের মল্লযুদ্ধের ছবি, দৌড়ের ঘোড়া, ১৯৩৬ সালে বার্লিন অলিম্পিকে ভারতীয় হকির কিংবদন্তি ধ্যান চাঁদের সোনার মেডেল নিয়ে ছবি, ১৯৫১ সালে প্রথম এশিয়ান গেমসে জওহরলাল নেহরু কর্তৃক স্মারক উন্মোচনের দৃশ্য, ১৯৮২ সালের এশিয়াডের মাসকট পাপ্পুর সুন্দর অবয়ব প্রভৃতি।
আগামী ২৩ মার্চ পর্যন্ত এ প্রর্দশনী চলবে। প্রর্দশনীটি তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে-আদিকাল, ব্রিটিশ ভারত এবং স্বাধীনতা পরবর্তী ভারতে ক্রিড়া জগতের বিভিন্ন ছবি এসব ক্যাটাগরিতে অর্ন্তভূক্ত হয়েছে।
বৈদিক যুগ থেকেই ভারতবর্ষে বিভিন্ন ধরনের খেলাধূলার প্রচলন ছিল। অনেক জনপ্রিয় খেলা যেমন দাবা, কুস্তি, পোলো এবং ধনুর্বিদ্যা প্রথমে ভারতেই প্রচলন হয় এবং পরে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।
