২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোশাররফকে আমন্ত্রণ জানাতে পারলে খুবই খুশী হব:বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, পাকিন্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া, ভারত-পাকিস্তান ক্রিকেট সিরিজের খেলা দেখার আমন্ত্রণ জানাতে পারলে তারা যারপর নাই খুশি হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2005, 11:55 AM

Updated : 26 Apr 2022, 05:25 PM

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব এস কে নায়ার বলেন, ”তিনি পাকিস্তানের প্রেসিডেন্ট, তাঁকে আমন্ত্রন জানাতে পারলে আমরা খুবই খুশী হব। কিন্তু তাঁর সফরের বিষয়ে ভারত সরকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কি ধরণের আচরণবিধি নির্ধারণ করবে, সে ব্যাপারে আমরা এখনও কিছু জানি না।

উল্লেখ্য, পাকিস্তানের একটি বার্তা সংস্থা ইতোপূর্বে জানিয়েছে, প্রেসিডেন্ট মোশাররফ আসন্ন ক্রিকেট সিরিজের একটি ম্যাচ দেখার জন্য ভারত সফরে আগ্রহ ব্যক্ত করেছেন।

নায়ার বলেন, তিনি মোশাররফের ভারত সফরের বিষয়টি পত্রিকা মারফত জানতে পেরেছেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড এ ব্যাপারে কোনও যোগাযোগ করেনি।