২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি’র নির্বাচন অনুষ্ঠানে হাইকোর্টের নিষেধাজ্ঞা

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ২০০৩ সালের ১৭ ফেব্র“য়ারির গৃহীত সংবিধান অনুযায়ী বোর্ডের নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের ওপর হাইকোর্ট শনিবার নিষেধাজ্ঞা আরোপ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বিসিবি’র সংবিধান কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে হাইকোর্ট জাতীয় স্পোর্টস কাউন্সিল ও বিসিবিকে কারণ দর্শানো নোটিশ জারি করে আদালত।

বিচারপতি এমএ মতিন ও এএফএম আবদুর রহমান সমন্বয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন। তবে এই রুলের বিরুদ্ধে আপিল করতে চাইলে আগামী তিন সপ্তাহের মধ্যে তা করতে হবে।

২০০৩ সালের ১৭ ফেব্র“য়ারি গৃহীত সংবিধান চ্যালেঞ্জ করে বিসিবি’র পরিচালক মোবাশ্বের হাসান, দেওয়ান শফিকুল আরেফিন ও আহমেদ শামসুল আলমের দাখিল করা একটি রিট পিটিশনের শুনানি শেষে হাইকোর্ট বিসিবি সভাপতিকে সংবিধান বৈধ বলে প্রমনিত হওয়ার পূর্বে নির্বাচনসহ সকল কর্মকাণ্ড স্থগিত রাখতে নির্দেশ দেয়।

আবেদনকারীদের উপদেষ্টাদের একজন ব্যারিস্টার তানিয়া আমীর বিডিনিউজকে বলেন, হাইকোর্টের এই রায়ের পরে বিসিবি কর্তৃপক্ষ ‘তথাকথিত’ সংবিধানের আওতায় নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানের জন্য কোন পদক্ষেপ নিতে পারে না।

তিনি বলেন, বিসিবি পরিচালনার জন্য একটি মাত্র বৈধ সংবিধান রয়েছে। সেই সংবিধান অনুযায়ী বিসিবি’র নির্বাচন অনুষ্ঠানের কোনও ধরনের বাধা নাই। কিন্তু সরকার পরিবর্তনের পর আগের সংবিধানের বৈধতার চ্যালেঞ্জ না করেই বর্তমানের তথাকথিত সংবিধান রচনা করা হয়।

আবেদনকারীর পক্ষে আদালতে মামলাটি পরিচালনা করেন ব্যারিস্টার আমির-উল-ইসলাম।

এর আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১ মার্চ এক রায়ে বিসিবি সভাপতি আলী আসগর লবীকে নতুন সংবিধান অনুযায়ী যত শিগগির সম্ভব নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন।