২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেডারেশন কাপে আরামবাগ ফাইনাল রাউণ্ডে

তিব্বত ২০তম ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল রাউণ্ডের আট দলে সর্বশেষ নাম লিখিয়েছে আরামবাগ ক্রিড়া সংঘ। শনিবার বীব শ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে বাংলাদেশ আর্মিকে ১-০ গোলে হারিয়ে এ অবস্থান নিশ্চিত করে দলটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

খেলার ৮০ মিনিটে দলের আকবর হোসেন রিডন একমাত্র গুরুত্বপূর্ণ গোলটি করেন।

প্রাথমিক পর্বের গ্র“প চ্যাম্পিয়ন ইয়ংমেন্স ফকিরাপুল ক্লাব, ঢাকা ওয়াণ্ডারার্স ও আরামবাগ ক্রিড়া সংঘ ছাড়াও চূড়ান্তপর্বে থাকছে সরাসরি নির্বাচিত পাঁচটি দল। এগুলো হচ্ছে- বর্তমান চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা সংসদ ক্রিড়া চক্র, রানার্স আপ মোহামেডান স্পোটিং ক্লাব, সেমিফাইনালিস্ট আবাহনী লিমিটেড ও শেখ রাসেল ক্রিড়া চক্র এবং প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এপ্রিলের প্রথম সপ্তাহে চূড়ান্ত পর্বের খেলা শুরু হবে বলে আশা করা হচ্ছে।