ডেভিস কাপ: শুরুটা ভাল হল না আগাসির
সপ্তাহান্তে ডেভিস কাপ টুর্নামেন্টে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে প্রথম রাউন্ডের প্রথম বল হিট করার আগে আন্দ্রে আগাসি নিজেকে ভাগ্যবান বলে সকলকে জানিয়েছেন কারণ ১৯৯৫ সালে ডেভিস কাপ আমেরিকা জয় করেছিল এবং সেসময় আগাসি খেলায় অংশ গ্রহণ করেছিরেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
কিন্তু আগাসির ডেভিস কাপ টুর্নামেন্টে ফিরে আসাটা ভেস্তে গেছে ক্রোয়েশিয়ান ইভান জুভিসিচের কারণে, যিনি এ বছরের পুরুষ বিভাগের সবচেয়ে ভীতি উদ্রেককারী খেলোয়ার।
তিনি ৬-৩, ৭-৬ (০), ৬-৩ সেটে জয় এনে দিয়ে হট্যাৎ করেই বিখ্যাত হয়ে উঠেন এবং ক্রোয়েশিয়াকে ১-০ ব্যবধানে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র থেকে এগিয়ে নিয়ে যান।
পাঁচ বছরের মধ্যে প্রথমবার ডেভিস কাপে অংশগ্রহণকারী আগাসি বলেন, “আমি যে-ধরনের খেলা পরিবেশন করেছি ঠিক সে-ধরনের ফল পেয়েছি। এটা খুবই দুঃখজনক পারফরমেন্স। আমি আমার সহজাত খেলা প্রদর্শণ করতে পারিনি।”
পরাজিত হবার পরেও আগাসি এন্ড্রি রডিককে সাহায্য করার দায়িত্ব পেয়ে বলেন, “ঈশ্বরকে ধন্যবাদ, আমরা এন্ড্রিকে দলে পেয়েছি বলে।”
দিন শেষে রডিক ৪-৬, ৬-২, ৬-১, ৬-৪ সেটে মারিও এনসিসকে পরাজিত করে যুক্তরাষ্ট্রকে টুর্নামেন্টে ফিরিয়ে আনেন।
রডিক বলেন, “আমি মিথ্যা কথা বলবো না- আজ প্রথম সেটে সত্যিই আমি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি খুশি কারণ আমি যেকোনও প্রকার ধকল সামলে উঠতে সক্ষম এবং আমি মনে করি এটা আমার জন্য লক্ষ্যে পৌঁছানোর একটি বড় ধাপ ছিল।”
যুক্তরাষ্ট্র এবং ক্রোয়েশিয়া দল শনিবার দ্বৈত ইভেন্টে লড়াই করবে। রডিক এবং আগাসি এক দিন বিশ্রাম নেয়ার সময় পেয়েছেন, কিন্তু জুবিসিচ এবং এনসিসের খেলা রয়েছে বিশ্বের দ্বিতীয় দ্বৈত সেরা জুটি বব এবং মাইক ব্রায়েনের সাথে।
এরা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে ৫-০ ব্যবধানে ডেভিস কাপে জয় লাভ করে রেকর্ড করেছেন।
