২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিএসএ ভবনের উদ্ধোধন

বাংলাদেশের প্রথম বেসরকারি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ স্পোর্টস একাডেমি (বিএসএ) এর নিজস্ব ভবনের উদ্বোধন হয়েছে। কুমিল্লার কোটবাড়ীতে শনিবার সকালে এর উদ্ধোধন করেন স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

জেলার কোটবাড়ীর সালমানপুরে পাহাড় ঘেরা এলাকায় বিএসপির  নিজস্ব জমিতে দ্রুত এই নির্মান কাজ চলছে । উল্লেখ্য, ২০০১ সালে  কুমিল্লা শহরে ভাড়া করা একটি বড়িতে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু হয়।  ইতোমধ্যেই প্রতিষ্ঠানটির ক্রীড়াবিদরা দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন করে কৃতিত্ব অর্জন করেছে। 

২০০৪ সালের ২২ এপ্রিল  বর্তমান স্থানে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। শনিবার ভবনটির ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী ছাড়াও কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ উইং কমান্ডার আমজাদ হোসেন এবং একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিকেএসপির সাবেক প্রধান প্রশিক্ষক আলী আজগর খান উপস্থিত ছিলেন।