২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ক্রিকেট খেলা দেখতে চাই: মোশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, পাক-ভারতের মধ্যকার যে-কোনও সিরিজ দেখতে তিনি ভালবাসেন; অবশ্য যদি তাকে আমন্ত্রণ জানানো হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2005, 11:25 AM

Updated : 26 Apr 2022, 05:24 PM

জেনারেল মোশাররফ পাকিস্তানি মিডিয়াকে বলেন, “আমি যে-কোনও খেলা দেখতে পছন্দ করি। বিশেষ করে ক্রিকেট খেলা দেখতে আমি ভালবাসি।”

তিনি বলেন, “তবে, আমি মনে করি আমন্ত্রণ ছাড়া কোনও স্থানে যাওয়া ঠিক নয়।”

পাকিস্তান ছয় বছরের মধ্যে এই প্রথম ভারত সফর করছে এবং আগামী সপ্তাহে পাঞ্জাবে অনুষ্টেয় প্রথম টেস্ট ম্যাচ দেখার জন্য হাজার হাজার পাকিস্তানি ভিসার আবেদন করেছে।

‘ক্রিকেট কূটনীতির’ পরোক্ষ আভাস পাওয়া যায় জেনারেল মোশাররফের বক্তব্যে। তিনি এ ব্যাপারে সাবেক পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককেই অনুসরন করলেন। জিয়া ১৯৮৭ সালে, য়খন পাক-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েন চলছিল তখন, নাগপুরে একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন।

জেনারেল মোশাররফ পাকিস্তান অবজারভার পত্রিকাকে বলেন, “যদি ভারত আমন্ত্রন জানায় তাহলে আমি চিন্তা করে দেখতে পারি।”

গত বছর পাক-ভারতের মধ্যকার ওয়ান ডে ম্যাচ দেখতে প্রেসিডেন্ট মোশাররফ পাকিস্তানের উত্তর অঞ্চলের শিল্পনগরী রাওয়ালপিন্ডিতে গিয়েছিলেন।

খেলাধুলার মাধ্যমে সৃষ্ট বন্ধনই পারে উভয় দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি করতে এবং ২০০৩ সালের এপ্রিলে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপাই সৌর্হাদ্য পুনঃস্থাপনের লক্ষ্যে পাকিস্তান সফর করেছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী জলিল আব্বাস জিলানি রয়টার্সকে বলেন, ,খেলার মাধ্যদে দ’ু দেশের সম্পর্কের আরও উন্নয়ন সম্ভব।”

বর্তমান সফরে পাকিস্থান ভারতের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলবে।

৮ মার্চ মোহালিতে প্রথম টেস্ট ম্যাচ দেখার আশা করছেন ৮০০০ পাকিস্তানি ক্রিকেট ভক্ত।