২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্ত থাকো ..... এবং সংবাদপত্র পড়বে না: সাঈদ আনোয়ার পরামর্শ দিলেন পাকিস্থান দলকে

সাবেক পাকিস্তানি ওপেনার এবং ওয়ান ডে ম্যাচে সর্বোচ্চ রানের অধিকারী সাঈদ আনোয়ার পাকিস্তান দলের সদস্যদের নিয়ে বেশ চিন্তিত। ভারতে এক গুরুত্বপূর্ণ ক্রিকেট সফরে রয়েছে পাকিস্তান দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2005, 01:45 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার তিনি পাক ক্রিকেটারদের প্রতি নিজের উপর বেশি চাপ প্রয়োগ না করা, সংবাদপত্র না পড়া এবং বাড়িতে ফোন না করার পরামর্শ দিয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

৩৬ বছর বয়সী আনোয়ার ১৯৯৭ সালে ভারতের বিরুদ্ধে ১৯৪ রান করেন যা এখনও ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচের সর্বোচ্চ রান। যদি পাকিস্তান দল স্বচ্ছন্দে থাকে তাহলে তারা ভাল ফল করবে বলে জানান আনোয়ার।

৫৫ টেস্টে ৪০৫২ রান এবং ২৪৭ ওয়ান ডে ম্যাচে ৮৮২৩ রানের অধিকারী আনোয়ার বলেন, “আমার অভিজ্ঞগতা থেকে বলতে চাই, খারাপ ফলাফল এবং নিু মানের পারফোরমেন্সের পর মিডিয়ার সমালোচনা প্রতিটি খেলোয়ারের মাঝে বাড়তি চাপ সৃষ্টি করে।”

“আমার পরামর্শ হল: সংবাদপত্র এড়িয়ে চলুন, বিশেষ করে নেতিবাচক সংবাদ, এবং বাড়িতে নিয়মিত ফোন করা থেকে বিরত থাকুন, কারণ তাতে মানসিক চাপ কিছুটা হ্রাস পায়।আমি আরও বলি তোমরা শান্ত থাকো এবং পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুতি নাও।”

আনোয়ার বর্তমানে পাকিস্থান দলের ব্যাটিং কোচ ও পরামর্শ দাতা হিসেবে কাজ করছেন।

২০০৩ সালের বিশ্ব কাপের পর সাঈদ আনোয়ার খেলা থেকে অবসর গ্রহণ করেন। পাকিস্তান আগামী মঙ্গলবার মোহালিতে প্রথম টেস্ট ম্যাচ খেলবে।