২০১২ অলিম্পিক আয়োজনের দাবিদার নিউ ইয়র্ক সমর্থন পেয়েছে ৫৯%
নিউ ইয়র্কে ২০১২ সালে অলিম্পিক আয়োজনের সম্ভবনা আবারও অপ্রত্যাশিতভাবে হোচট খেয়েছে।
রয়টার এবং এএফপি জানিয়েছে, নিউ ইয়র্ক অলিম্পিক আয়োজকদের আহ্বানের পরিপ্রেক্ষিতে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির কর্মকর্তাদের মাত্র ৫৯% ভেন্যু হিসেবে নিউ ইয়র্কের প্রতি সমর্থন ব্যক্ত করেছে।
এ ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, কিন্তু ইভিনিং ষ্ট্যান্ডার্ড পত্রিকা বলেছে, লন্ডন ৬৮% সমর্থন পেয়েছে।
বর্তমান চিত্র পর্যালোচনা করলে বোঝা যায় যে, নিউ ইয়র্কের সাথে অন্য শহরের আয়োজকদের ভোটের ব্যবধান খুব বেশি নয়। কিন্তু এখনও রয়টারের জরিপে মস্কো ৭৭%, দি টাইমসের জরিপে প্যারিস ৮৫% এবং মাদ্রিদ ৯১% সমর্থন পেয়েছে।
প্রস্তাবিত নিউ ইয়র্ক স্টেডিয়ামকে ঘিরে যে সমস্যা তৈরি হয়েছে সে খবর ফাঁস হয়ে যাওয়ায় ভোটারদের মাঝে কিছু শংকা তৈরি হয়েছে।
কিন্তু নিউ ইয়র্ক আয়োজকদের প্রধান এবং নিউ ইয়র্কের ডেপুটি মেয়র ডন ডক্টরফ বলেন, তার দল ভোট গণনার ফলাফলে চিন্তিত নয়।
