ইন্ডিয়ান উইলসে খেলবেন না ক্যাপ্রিয়াতি
জেনিফার ক্যাপ্রিয়াতি আবারও কাঁধের ইনজুরির কারণে ইন্ডিয়ান উইলস টুর্নামেন্টে অংশ নেবেন না। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
২৮ বছর বয়সী ক্যাপ্রিয়াতি শেষবার খেলেছেন ২০০৪ সালের নভেম্বর মাসে; ২০০৫ সালের জানুয়ারি মাসে তার কাঁধে অস্ত্রোপ্রচার করা হয়।
৯ মার্চ থেকে শুরু হওয়া এ ইভেন্টে জাস্টিন হেনিন-হারডেনও খেলছেন না। হাঁটুর ইনজুরি থেকে তিনি এখনও পুরোপুরি সেরে উঠেননি।
ভেনাস এবং সেরেনা উইলিয়ামস ২০০১ সাল থেকে খেলছেন না, কারণ তারা অভিযোগ তুলেছিলেন দর্শকরা বর্ণবৈষম্যমূলক আচরন করে।
আশা করা যাচ্ছে এ টুর্নামেন্টে বর্তমান বিশ্বের শীর্ষ তিনজন সেরা খেলোয়ার লিন্ডসে ডেভেনপোর্ট, এমিলি মরেসমো এবং মারিয়া শারাপোভা অংশ গ্রহণ করবেন।
অধিকন্তু ২০০৩ সালের চ্যাম্পিয়ান কিম লিস্টারসও অংশ গ্রহণ করবেন।
