ফেডারেশন কাপের দ্বিতীয় রাউন্ডে ফকিরেরপুল ক্লাব
তিব্বত ফেডারেশন কাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়েছে ইয়ংমেন্স ফকিরেরপুল ক্লাব। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা স্টেডিয়ামে ফকিরেরপুল ক্লাব বৃহস্পতিবার গ্র“প ফাইনালে অগ্রনী ব্যাংক স্পোর্টিং ক্লাবকে একমাত্র গোলে পরাজিত করে।
বিজয়ী দলের রবিন খেলার ২৮ মিনিটে জয়সূচক গোলটি করেন। দিনের অপর খেলায় সেনাবাহিনী ২-০ গোলে রহমতগঞ্জকে পরাজিত করে গ্র“প ফাইনালে ফাইনালে উন্নীত হয়। সেনাবাহিনীর দু’টি গোলই করেন রিপন বিশ্বাস ম্যাচের ৩০ এবং ৬৯ মিনিটে।
একই মাঠে শনিবার গ্র“প ফাইনাল অনুষ্ঠিত হবে।
