জিয়া স্মৃতি ক্রিকেটে শেখ মুজিব হল চ্যাম্পিয়ন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল।
বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে বৃহস্পতিবার ফাইনালে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল পাঁচ উইকেটে মীর মোশাররফ হোসেন হলকে পরাজিত করে।
মোশাররফ হল প্রথমে ব্যাট করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করে। জবাবে মুজিব হল ১৭ দশমিক ৫ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১১৭ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।
প্রধান অতিথি বানিজ্য মন্ত্রনালয়ের উপদেষ্টা বরকতউল্লাহ বুলু বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
