প্রথম বিভাগ হকিতে হেরেই চলেছে শান্তিনগর
গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লীগে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি শান্তিনগর স্পোর্টিং ক্লাব। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বৃহস্পতিবার শান্তিনগর তাদের সপ্তম খেলাতেও ১-২ গোলে ব্যাচেলর স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হয়।
খেলার ৩১ মিনিটে ব্যাচেলরের দানেশ ফিল্ড গোলের মাধ্যমে গোলের সূচনা করেন। মুহিদ ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে দলকে আবার এগিয়ে দেন। খেলার শেষ বাঁশি বাজার তিন মিনিট আগে শান্তিনগরের সাদ্দাম হোসেন একটি গোল পরিশোধ করেন।
