বিসিবি একাদশ ৪১৭ রানে পিছিয়ে
দুলিপ ট্রফিতে ভারতীয় সেন্ট্রাল জোনের বিরুদ্ধে এখনও ৪১৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারী বিসিবি একাদশ। এরআগে বিসিবি একাদশ প্রথম ইনিংসে ১৪৬ রানে অল আউট হয়ে যায়।
দিল্লীর কার্নাইল সিং স্টেডিয়ামে বিসিবি একাদশকে ফলোঅন করতে না দিয়ে বৃহস্পতিবার সেন্ট্রাল জোন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দিনশেষে ছয় উইকেট হারিয়ে ২১২ রান করে। মধ্যঞ্চলের ওপেনার সঞ্জয় বাঙ্গার ৯১ রানে অপরাজিত রয়েছেন। বাংলাদেশের আফতাব আহমেদ পাঁচ উইকেট লাভ করেন।
ভারতীয় দল একপর্যায়ে দুই উইকেট হারিয়ে ৯৭ রান তুললেও আফতাবের মারাতœক বোলিংয়ে ৪.১ ওভারে মাত্র ছয় রানের মধ্যে তিনটি উইকেট হারায়। আফতাব পরপর তিন ওভারে তুলে নেন বুন্দেলা, আব্বাস আলী, যাদব এবং ওঝার উইকেট। শেষ তিনজনই শুন্য রানে আউট হন।
এরপর ষষ্ঠ উইকেট জুটিতে বাঙ্গার এবং দরু ৮৬ রানের পার্টনারশীপ গড়ে বিপর্যয় সামাল দিতে ক্ষম হন। মুরালি কার্তিককে সাথে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন বাঙ্গার। কার্তিক পাঁচ রান করে অপরাজিত রয়েছেন।
বিসিবি একাদশ আগের দিনের চয় উইকেটে ১১৭ রান নিয়ে খেলতে নেমে ২৯ রান যোগ করতেই শেষ চারটি উইকেট হারায়। মাঞ্জারুল ইসলাম রানা দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রান করেন ১০২ বলের মোকাবেলায় আটটি চারের সহায়তায়।
সেন্ট্রাল জোনের শ্রীবাস্তব চারটি, যাদব তিন উইকেট লাভ করেন।
