ডেভিস কাপে ফিরছেন আগাসি
শুক্রবার থেকে অনুষ্ঠেয় ডেভিস কাপে অংশ নিচ্ছেন টেনিস তারকা আন্দ্রে আগাসি। খবর বার্তা সংস্থার।
৩৪ বছর বয়সী আগাসি ২০০০ সালের পর এই প্রথম ডেভিস কাপে খেলবেন। সতীর্থ রডিককে নিয়ে প্রথম রাউন্ডে তারা ক্রোয়েশিয়ার বব এবং মাইক ব্রায়ানের মুখোমুখি হবেন। ক্রোয়েশিয়ার এই দু খেলোয়াড় ২০০৪ সালের এথেন্স অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিল। ক্রোয়েশিয়াাকে হারিয়ে মার্কিনিরা ২০০৩ সালে পরাজয়ের প্রতিশোধ নিতে চায়।
