অ্যাশেজ জয়ে আশাবাদী ইংল্যান্ড অধিনায়ক ভন
ইংল্যান্ড দলের অধিনায়ক মাইকেল ভনের দৃষ্টিতে দল হিসেবে অস্ট্রেলিয়াই সেরা। তবে এবার অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার আভাস দিলেন ভন। খবর বার্তা সংস্থার।
আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলনায়ক ভন বলেন, অ্যাশেজ সিরিজে আমরা পজিটিভ, আক্রমনাতœক খেলা উপহার দেয়ার চেষ্টা করব এবং তাদের চাপের মধ্যে রাখার চেষ্টা করব।
তিনি বলেন, গত ১৮ মাস ধরে আমরা ভাল খেলছি। হোম এন্ড এ্যাওয়ে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছি, গত বছর সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডকে হারিয়েছি । তিনি বলেন, এবার অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দল ভাল খেলবে তাতে সন্দেহ নেই।
ভন বলেন, অষ্ট্রেলিয়ার মত দলের সাথে জেতার জন্য মানসিক শক্তি প্রয়োজন এবং সেটা আমাদের আছে। ভনের মতে, অনেক দলের সাথে জেতা আর অস্ট্রেলিয়ার সাথে জেতা এক কথা নয়।
ভন বলেন, অস্ট্রেলিয়ার সাথে আপনি কেমন করছেন তার উপর নির্ভর করছে অনেক কিছু এবং আমার মনে হয় এই গ্রীস্মে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড তার জবাব দেবে। তিনি বলেন, ইনজুরি কাটিয়ে ফ্লিনটফ দলে ফিরে আসছে , দলে থাকছেন কেলভিন পিটারসন। এরা দুজনেই চমৎকার খেলোয়াড় এবং বিপক্ষ দলের জন্য একটা চাপ। সবমিলিয়ে এবার অস্ট্রেলিয়াকে হারাতে আশাবাদী মাইকেল ভন।
