২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিফা এবং ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের সাপ্তাহিক টিভি শো

আর্ন্তজাতিক ফুটবল ফেডারেশন (ফিফা) এবং ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল (টিডব্লিউআই) যৌথ উদ্যোগে আগামী মে মাস থেকে টিভি শো শুরু করতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:55 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

বৃহস্পতিবার ফিফা এক বার্তায় বিডিনিউজকে জানায়, ঐ দুই সংগঠন ‘ফিফা ফুটবল মান্ডিয়েল’ নামের সাপ্তাহিক ম্যাগাজিন প্রকাশ ও বিতরণ করবে; এতে ফুটবলের বিভিন্ন ঘটনাবলী, মজাদার গল্প এবং বিভিন্ন ফিচার থাকবে।

বিশ্বের প্রথম টিভি ফুটবল প্রোগ্রাম ‘ফুটবল  মান্ডিয়েল’ ১০০টি দেশে ৪০ কোটি সেটে ৬০টি সম্প্রচার মাধ্যমে প্রর্দশন করা হবে। আধাঘন্টা স্থায়ী এ শো’র মাধ্যমে ফিফা বিশ্বব্যাপী সকল স্তরে ফুটবলের উন্নয়ন বিষয়ক তথ্য এবং ফিফার লক্ষ্য ও উদ্দেশ্য প্রচার করবে।

ফিফার সাধারন সম্পাদক উরস লিনসি বলেন, ‘মিডিয়া এবং নামকরা টেলিভিশন কর্তৃপক্ষ ফুটবলকে অধিকতর গুরুত্বপূর্ণ ও জনপ্রিয় করে তুলতে প্রধান ভূমিকা পালন করেছ্ ে। আমরা সর্ব্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে ফুটবলকে আরও এগিয়ে নিতে চাই।’

ফিফা প্রায় ১০০ বছর ধরে ফুটবলের উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আর্কাইভে ফুটবলের অনেক দুর্লভ ফুটেজ সংরক্ষিত আছে। কিন্তু ফুটবল দর্শকরা তা দেখার সুযোগ পচ্ছেন না।

ট্রান্স ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ক্রীড়া কর্মকান্ডের  সবচেয়ে বড় বৈশ্বিক প্রযোজক, প্যাকেজার এবং পরিবেশক। তাদের নিজস্ব আর্কাইভ বিশ্বের সবচেয়ে বড় স্পোর্টস আর্কাইভ।