২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে ওয়ানডেতে অংশ নেয়ার ব্যাপারে আশাবাদী শোয়েব

পাকিস্তানের বিতর্কিত ফাষ্ট বোলার শোয়েব আখতার বলেছেন, তিনি আগামী তিন সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন এবং ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নেবেন। রাওয়ালাপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব হার্মিস্ট্রং ইনজুরির কারনে ভারতের সাথে অনুষ্ঠেয় টেস্ট সিরিজে অংশ নিতে পারছেন না। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:15 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

পাক বোলার শোয়েব আখতার  খুব দ্রুত সুস্থ হয়ে  ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে অংশ নেয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তানের একটি দৈনিকে দেয়া এক সাক্ষাতকারে ২৯ বছর বয়সী শোয়েব বলেন, পাক  দল যখন ভারতের বিরুদ্ধে খেলার জন্য পস্তুতি নিচ্ছে তখন তাকে  লাহোরে বসে থাকতে হচ্ছে, এটা  চরম কষ্টের। ‘আমি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবো’।

শোয়েব বলেন, সাউথ আফ্রিকান ট্রেনার গ্রান্ট কম্পোটনের অথীনে আমি প্রতিদিন অনুশীলন করছি এবং আড়াই সপ্তাহের মধ্যেই আমি সুস্থ হয়ে উঠবো।

শোয়েব বলেন, আমি টেস্ট মিস করছি কিন্তু কিছুতেই  ওয়ানডেগুলো মিস করতে চাই না। এটা আমার জন্য চরম হতাশার হবে, যদি আমি পাক-ভারত সিরিজে অংশ নিতে না পারি। আমি আমার সাধ্যমত চেষ্টা করছি দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসতে। তবে শোয়েব নিজের ব্যাপারে এতটা নিশ্চিত খাকলেও বোর্ড তার ব্যাপারে তেমন নিশ্চিত নয়।

পাক ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচনী কর্মকর্তা ওয়ানিম বারি বলেন, ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলে তাকে একটি ম্যাচ খেলে তার ফিটনেস প্রমান করতে হবে।

শোযেব বলেন, আমি যদি সুস্থ হয়ে সত্যি সত্যি দলে ফিরে আসতে পারি, তাহলে দল আমার  শতভাগ ভাল খেলাই পাবে। তিনি বলেন,  ভারতের বিরুদ্ধে খেলা একটি চ্যালেঞ্জ এবং আমি তাদের বিরুদ্ধে ভাল কিছু করতে দারুন আনন্দ বোধ করি। 

আগমী ২ এপ্রিল থেকে পাকিস্তান ও ভারতের মধ্যকার ওয়ানডে ম্যাচ শুরু হবে।