২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেভিস কাপে অস্ট্রিয়ার বিরুদ্ধে টাইয়ের মাধ্যমে খেলা আরম্ভ করলেন হিউইট

শুক্রবার বিশ্বের দুই নম্বর সেরা খেলোয়াড় লেইটন হিউইট অস্ট্রেলিয়ার ডেভিস কাপ টুর্নামেন্টের প্রথম রাউন্ডে ১৪৪ র্যাঙ্কিংয়ের অধিকারী গ্রিসের প্রতিদ্বন্দ্বী আলেকজেন্ডার পেয়া’র সাথে টাই করে ডেভিস কাপে খেলা আরম্ভ করেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 02:00 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

গত সপ্তাহে আরিজোনায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় একক খেলোয়াড় ওয়েন আর্থার প্রথমবারের মত এটিপি ট্যুর ফাইনালে উঠেন এবং শুক্রবার মুখোমুখি হবেন অস্ট্রিয়ার এক নম্বর খেলোয়াড় যুর্গেন মেলজারের।

অস্ট্রেলিয়ান অধিনায়ক জন ফিটজেরাল্ড শনিবার অস্ট্রিয়ান দ্বৈত জুটি জুলিয়ান এবং পেয়া’র বিপক্ষে খেলার জন্য দ্বৈত-বিশেষজ্ঞ টোড উডব্রীজের সাথে জুটি বেঁধে খেলার জন্য আর্থারকে মনোনীত করেছেন।

রবিবারের একক ইভেন্ট ছাড়া হিউইট খেলবেন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩৪তম স্থানের অধিকারী মেলজারের বিরুদ্ধে এবং আর্থার খেলবেন পেয়া’র বিরুদ্ধে।

১৯৮৯ সালে ভিয়েনায় ক্লে কোর্টে শেষ ডেভিস কাপে অস্ট্রিয়া ৫-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার কাছ থেকে সিরিজ ছিনিয়ে নেয়।

কিন্তু অস্ট্রেলিয়ানরা খোঁজ করছেন এমন খেলোয়াড় যিনি নিজ দেশে খেলার বাড়তি সুবিধা নিয়ে সিডনি অলিম্পিক টেনিস সেন্টারের মূল কোর্টে খেলতে পারবে।

অস্ট্রেলিয়া ২৮ বার ডেভিস কাপ জয় করার গৌরব অর্জন করে, দ্বিতীয় অবস্থায় আছে যুক্তরাষ্ট্র।

শেষবার ২০০৩ সালে মেলবর্নে ঘাস-কোর্টে স্পেনের বিপক্ষে বার্ষিক টেনিস টিম ট্রফি টুর্নামেন্ট জয় করে অস্ট্রেলিয়া।