তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা পরাজিত করেছে জিম্বাবুয়েকে
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল তৃতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে পাঁচ উইকেটে জয় লাভ করেছে । তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়েকে হোয়ইট ওয়াশ করেছে দক্ষিণ আফ্রিকা। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
সাবেক অধিনায়ক হিথ ষ্টিক এক বছর পর খেলায় ফিরে এসেও জিম্বাবুয়েকে জয় এনে দিতে পারেনি। জিম্বাবুয়ে ৫০ ওভারে আট উইকেটে করেছে ২০৬ রান । এর মধ্যে হিথ ষ্ট্রিক করেছে ৬৮ রান।
ষ্টিক গত সপ্তাহে সকল বিরোধ মিটিয়ে দলে যোগ দান করেন। জিম্বাবুয়ান নির্বাচকদের বিরুদ্ধে জাতিগত বৈষম্যের অভিযোগ তোলার কারণে ষ্ট্রিককে অধিনায়কের পদ থেকে অপসারন করা হয়। বেশ াকছু সাদা বর্ণের খেলোয়ারকে জিম্বাবুয়ে দল থেকে বাদ দেয়া হয়।
দক্ষিণ আফ্রিকা ৪৬.৩ ওভারে পাঁচ উইকেটে ২০৭ রান করে। জাস্টিন কেম্ট ৭৮ রান করে অপরাজিত থাকেন এবং ম্যান অব দা ম্যাচ তিনি নির্বাচিত হন। দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের সিরিজ জয় করে নেয়।
