২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুভ জন্মদিন, ইনজি!

নয়াদিল্লিতে পৌঁছানোর দিন থেকে সফরের শেষ পর্যন্ত সময়ের মধ্যে পাকিস্তান দলের বেশ কয়েকজন খেলোয়ারের জন্ম দিন। ইতোমধ্যে তিন দিন ধরে ওপেনার ইয়াসির হামিদ, মিডিয়াম পেস বোলার রানা নাভেদ উল হাসান এবং শাহেদ আফ্রিদি জন্ম দিন উদযাপন করছেন। আর বাকি আছে পাকিস্তান দলের অধিনায়ক ইমজামাম উল হক, যিনি বৃহস্পতিবার ৩৫ বছর বয়সে পা দেবেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার। চমকপ্রদ ব্যাপার হচ্ছে, পাকিস্তানের অধিনায়ক ইনজামামের জন্য প্রেসিডেন্ট একাদশের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার দিন বিশেষ কিছু আয়োজন করা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2005, 12:15 PM

Updated : 26 Apr 2022, 05:24 PM

রীতি অনুযায়ী কেক, শুভেচ্ছা জানিয়ে ব্যানারে ‘ইনজি ভাই’ লেখা এবং জন্মদিনের গান  পরিবেশন করবে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

আয়োজকরা এতুদোপলক্ষ্যে ২০০০ ‘লাড্ডু’ ক্রয়ের ব্যবস্থা করেছেন, যা সকালে উপস্থিত দর্শকদের মাঝে বিতরণ করা হবে।

ইনজি বাঙ্গালোরে তৃতীয় এবং শেষ টেস্ট ম্যাচে ১০০তম টেস্টের স্বাদ পাওয়ার অপেক্ষায় আছেন।

সফরে অন্য পাকিস্তানি খেলোয়াড়দের মধ্যে হামিদ এবং নাভেদের জন্মদিন ছিল ২৮ ফেব্র“য়ারি। তারা উভয়ই ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন এবং করাচিতে একই সাথে টেস্ট ডেব্যু হয় তাদের।

গত বুধবার ভারতে পৌঁছানোর কয়েক ঘন্টা পরেই শাহেদ আফ্রিদি মোমবাতি জ্বালিয়ে জন্ম দিন উৎযাপন করেন।