বৃহস্পতিবার থেকে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ
তিনটি চারদিনের টেস্ট সিরিজে স্বাগতিক জিম্বাবুয়ে ‘এ’ দলকে হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশ ‘এ’ এখন ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত। প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের বাকি ম্যাচগুলো ৫, ৭, ৯ এবং ১২ মার্চ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ প্রথম টেস্টে ৫০ রানে জয় পায়। টাইগাররা দ্বিতীয় টেস্ট জেতে ১৯০ রানের বিশাল ব্যবধানে। আর শেষ টেস্টে পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ ‘এ’ দল।
টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক শাহরিয়ার নাফিস আহমেদ অনার্স ফাইনাল পরীক্ষার জন্য বৃহস্পতিবার দেশে ফিরে আসার কথা। সেইসাথে সাকিব আল হাসানও দেশে ফিরবেন।
