জাতীয় ক্রিকেটের চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে বৃহস্পতিবার
ওয়ানডে ম্যাচ দিয়ে বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন ভেন্যুতে শুরু হচ্ছে ইস্পাহানী ৬ষ্ঠ জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডের খেলা।
বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর মুখোমুখি হবে লিগ টেবিলের শীর্ষ দল ঢাকা বিভাগ। রাজশাহী দুই পয়েন্ট কম নিয়ে ঢাকার পেছনেই অবস্থান করছে।
রাজশাহীর অধিনায়ক খালেদ মাসুদ বৃহস্পতিবারের ওয়ানডে ম্যাচে অধিনায়কত্ব করলেও সাসপেনশনের কারনে চারদিনের ম্যাচে দল তার নেতৃত্ব থেকে বঞ্চিত হবে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে লিগ দৌড়ে ফেরার জন্য মরিয়া স্বাগতিক চট্টগ্রাম খুলনার মুখোমুখি হবে। চট্টগ্রাম শুধুমাত্র বরিশারের বিরুদ্ধে একটি ম্যাচে জয় পেয়েছে।
চিকিৎসকের পরামর্শে তিন সপ্তাহ বিশ্রামে থাকা খুলনার অধিনায়ক হাবিবুল বাশার ওয়ানডে ম্যাচে খেলতে পারবেন না। তবে বোর্ডের পরামর্শ অনুযায়ী তৃতীয় রাউন্ডের ওয়ানডে ম্যাচ মাশরাফি বিন মর্তুজা খেলতে না পারলেও চর্তুথ রাউন্ডের ওয়ানডে খেলবেন।
তিন ম্যাচে জয় বঞ্চিত স্বাগতিক বরিশাল খেলবে অতিথি সিলেটের বিরুদ্ধে নিজ মাঠে।
