খুলনা সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বলাকা ও মংলা বন্দরের জয়
খুলনা স্টেডিযামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত সিনিয়র ডিভিশন ফুটবল লিগে বুধবারের খেলায় জয় পেয়েছে বলাকা স্পোর্টিং ক্লাব এবং মংলা বন্দর ফুটবল দল।
প্রথম খেলায় বলাকা স্পোর্টিং ক্লাব ১-০ গোলে কসমস একাদশকে পরাজিত করে। বিজয়ী দলের সুকান্ত একমাত্র গোলটি করেন। অপর খেলায় প¬াটিনাম জুবিলী জুট মিলস ক্লাবকে ৫-১ গোলের বিরাট ব্যবধানে পরাজিত করে মংলা বন্দর ফুটবল দল।
