২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হকি লিগে মুক্ত বিহঙ্গের চতুর্থ জয়

গ্রীন ডেল্টা প্রথম বিভাগ হকি লিগে চতুর্থ জয়ের মুখ দেখেছে মুক্ত বিহঙ্গ তরুন সংঘ। মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে মুক্ত বিহঙ্গ বুধবার ২-১ গোলে শিশু কিশোর সংঘকে পরাজিত করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2005, 08:49 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

খেলার প্রথম মিনিটেই শ্রীকৃষ্ণের গোলে মুক্ত বিহঙ্গ এগিয়ে গেলেও তিন মিনিটের মধ্যে শিশু কিশোরের মাকসুদুর রহমান গোল করে সমতা ফিরিয়ে আনেন। শ্রীকৃষ্ণ  জয়সূচক গোলটি করেন ২৪ মিনিটে।

ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব এবং কম্বাইন্ড স্পোর্টিং ক্লাবের মধ্যকার দিনের অপর খেলাটি ১-১ গোলে অমিমাংসিত থাকে। ভিক্টোরিয়ার মানিক এবং কম্বাইন্ডের মামুন গোল করেন।