ভারতীয় দলের সমস্ত বিপত্তি কেটে গেছে।
ভারতীয় দলের অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, সমস্ত বিপত্তি কাটিয়ে তাঁর দল আসন্ন টেস্ট এবং ওয়ানডে সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত। খবর বার্তা সংস্থার।
ভারতীয় অধিনায়ক বলেন, তার দলের খারাপ সময় কেটে গেছে এবং এখন তারা জয়ের জন্য প্রস্তুত। তিনি বলেন, গত কয়েকমাস ধরে আমাদের ব্যাটসম্যানরা ঠিকমতো রান পাচ্ছিল না। বাংলাদেশ এবং দক্ষিন আফ্রিকার সাথে খেলার পর ব্যাটসম্যানরা তা কাটিয়ে উঠেছে। এছাড়া দলে শচীনের ফিরে আসা একটা আলাদা শক্তি বলে মনে করেন গাঙ্গুলি।
আসন্ন সিরিজে দলের মিডিয়াম পেসার এবং স্পিনাররা ভাল করবে বলে গাঙ্গুলি আশাবাদী। তিনি বলেন, মোহালি, কলকাতা এবং বাঙ্গালোর ৩ টি টেস্ট ভেন্যুতেই আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা ভাল করবে। কুম্বলে এবং হারভাজনও ভাল করবে বলে আমি আশাবাদী।
