২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০০৭-২০১৪ পর্যন্ত ফিফার অফিসিয়াল স্পন্সর হচ্ছে হুন্দাই

দক্ষিন কোরিয়ার বিখ্যাত মোটর কোম্পানি হুন্দাই ২০০৭ সাল থেকে ২০১৪ পর্যন্ত ফিফার অফিসিয়াল স্পন্সর হচ্ছে। বুধবার ফিফার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বার্তা সংস্থার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2005, 04:00 PM

Updated : 26 Apr 2022, 05:23 PM

মঙ্গলবার ফিফা প্রেসিডেন্ট জোসেফ ব¬াটার এবং হুন্দাই মোটর কোম্পানির চেয়ারম্যান জিন কিম সুইজারল্যান্ডের জেনেভাতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরের পর ফিফা প্রেসিডেন্ট বলেন, আমি গর্বিত বোধ করছি হুন্দাইয়ের মতো একটি সহযোগি সংগঠের  সাথে ফিফা একসাথে কাজ করছে। এর ফলে ফিফার একটি নতুন অধ্যায় শুরু হলো এবং আমি আশা করি শত বছর এই সহযোগিতা টিকে থাকুক।

ফিফা সভাপতি বিশ্বব্যাপী খেলাধুলার অগ্রসরে হুন্দাইয়েরে সহযোগিতার জন্য  ধন্যবাদ জানান।

হুন্দাই চেয়ারম্যান জিন কিম বলেন, বিশ্বব্যাপী ফুটবলের অগ্রযাত্রায় হুন্দাই ফিফার সাথে থাকতে পেরে আনন্দিত।  তিনি বলেন,হুন্দাই ২০০৭ সালে চীনের বিশ্ব মহিলা ফুটবল,বিচ ফুটবল সহ  ফিফার সমস্ত প্রতিযোগিতায় সহযোগি হিসেবে কাজ করবে।