২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাফ মাসেল ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডো

ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার রোনাল্ডো বৃহস্পতিবার অনুশিলনের সময় কাফ মাসেল ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে রিয়াল মাদ্রিদের এই তারকা কিং’স কাপ টুর্নামেন্টে এ্যাথলেটিক্স বিলবোয়া’র বিরুদ্ধে খেলতে পারবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 01:03 PM

Updated : 26 Apr 2022, 06:26 PM

কিং’স কাপ টুর্নামেন্টের কোয়াটার ফাইনালে ঠাই পাওয়ার জন্য আগামী তিন জানুয়ারি মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও এ্যাথলেটিক্স বিলবোয়া। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের অধিনায়ক রাউল গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়েছেন।

প্রিমিয়ার লিগ তালিকায় রিয়াল মাদ্রিদ পঞ্চম স্থানে অবস্থান করছে। বর্তমানে লিগের শীর্ষ অবস্থানকারী দল বার্সেলোনা’র পয়েন্ট থেকে রিয়াল এখনো ১১ পয়েন্ট পিছিয়ে আছে।