২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে খেলা হচ্ছে না এনটিনির

প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনি হাঁটুর ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে খেলবেন না।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2005, 11:10 AM

Updated : 26 Apr 2022, 06:26 PM

এনটিনির বাম পায়ের পেশীতে টান পড়ে এবং ব্যথার কারণে তিনি দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে বোলিং করতে পারেননি। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

প্রোটিয়াস কোচ মিকি আর্থার বলেন, “তার বাম পায়ের স্ক্যানের ফলাফল আসার পর আমরা তার সুস্থতা নিয়ে চিন্তা করবো। তিনি বুধবার বোলিং করেন। তবে বুধবার রাত হতেই তিনি প্রচন্ড ব্যথা অনুভব করেন।”

৬১ টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞ এনটিনি এই সিরিজে নয়টি উইকেট পেয়েছেন। উদ্বোধনি টেস্টে তিনি ৬৪ রানের বিনিময়ে পাঁচ উইকেট তুলে নেন।

এনটিনির বদলে দলে জায়গা পেতে পারেন অনভিজ্ঞ অফ-স্পিনার জোহান বুটা।

সিডনিতে তৃতীয় টেস্ট শুরু হবে দুই জানুয়ারি।