চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন আফতাব
জন্ডিস আক্রান্ত জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান আফতাব আহমেদ উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ব্যাংকক যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার চিকিৎসার ব্যয়ভার বহন করছে।
মির্জাপুর জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের পর থেকেই জন্ডিসে ভুগছেন জাতীয় দলের অপরিহার্য এই ব্যাটসম্যান।
ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালের ডা. আভাসনি শুভনস্লিডসুকের চিকিৎসাধীনে থাকবেন আফতাব।
